ব্রণ দূর করার উপায়।
ব্রণ দূর করার উপায় মুখটা যেন যেন দিন দিন ব্রণের দাগে শেষ হয়ে যাচ্ছে কারো সামনেও যেতে পারছি না লজ্জায় কি করব আমি কিভাবে এই ব্রণের সমস্যা থেকে মুক্তি পাব? আপনিও হয়তো এই সমস্যার সম্মুখীন হয়েছেন ভয় পাওয়ার কিছু নেই আজকে আমরা জানব ব্রণ কি? কেন হয়? ব্রণের প্রকারভেদ। কিভাবে ব্রন সমস্যার সমাধান করব। ব্রণ কী ? ====== ব্রণ হচ্ছে আমাদের ত্বকের একটা রোগ যা সাধারণত ১৩-১৯ বয়সী ছেলেমেয়েদের এই সমস্যা বেশি দেখা দেয় ত্বকের মধ্যে লালচে সাদা হয়ে ফুলে ওঠে। ব্রণ কেন হয়? ========== বিভিন্ন কারণে ব্রণ হতে পারে যেমন হজমের সমস্যা অ্যালকোহল বয়ঃসন্ধি কালের হরমোনের প্রভাবে হয় বংশগত কারনেও হতে পারে। প্রোপাইন ব্যাকটেরিয়াম একনিস নামের জীবাণুর এর জন্য দায়ী হতে পারে। ত্বকের সেবাসিয়াম গ্রন্থি থেকে সেবাম নামে একধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়।এই গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণ বাধাগ্রস্থ হয় এবং তা ত্বকের ভেতরে জমে ফুলে উঠে যা ব্রন নামে পরিচিত। প্রায়ই ব্রণের চারপাশে প্রদাহ হয় এবং লাল হয়ে ফুল উঠে জীবাণু সংক্রমণ হলে এতে পুজ হয় যার ফলে সংক্রামন সেরে গেলেও মুখে দাগ থেকে যায়। বিভিন্ন কারনে ব্রন হত...