কিভাবে জীবনের লক্ষ কে খুজে বের করতে হয়।

 কীভাবে জীবনের লক্ষ খুজতে হয়?

------------------------------------------------

কীভাবে জীবনের লক্ষ খুজতে হয়?


যতই দিন যাচ্ছে নিজের ভবিষ্যতে নিয়ে চিন্তা বেড়ে যাচ্ছে কি করবো আমি কি হবে আমার পেশা? এই বিষয়গুলো নিয়ে হয়তো আপনিও চিন্তিত। আমরা আমাদের সঠিক  লক্ষ খুজে বের করতে পারি না। এ সমস্যার সমাধান কি কিভাবে আমরা আমাদের লক্ষ বা passion কে খুজে বের করবো। 

আপনাকে যদি বলা হয় আপনার রুমের সকল জিনিসের মধ্যে থেকে আপনার ডায়রিটি খুজে বের করতে তার আগে আমাদের জানতে  হবে ডায়রি কি বা দেখতে কেমন।

একইভাবে লক্ষ বা passion খুজার আগে আমাদের জানতে হবে লক্ষ বা passion  কি?


তো চলুন জেনে নেই লক্ষ বা passion কি?

------------------------------------------------------

১ঃলক্ষ বা passion   হল এমন একটা কাজ যা আপনার কাছে অর্থপূর্ণ। এবং কাজটি আপনি ভালোবেসে করেন।

২ঃ কাজটি বা লক্ষটি আপনাকে মোটিভেট করে অনুপ্রাণিত করে এবং আপনার মধ্যে ক্রমাগত কাজটি শিখার ইচ্ছা যোগয়।

নিচে কিছু উদাহরনের সাহায্য  বুজা যাক

হঠাৎ আপনি ভিডিও ইডিটিং এর কাজ শুরু করলেন প্রথম কয়দিন দিন রাত ভিডিও ইডিটিং নিয়েই  পড়ে থাকেন সারাক্ষন কিন্তু কিছুদিন গেলে লক্ষ করা যায় কাজের প্রতি ভালোলাগা কমতে থাকে তখন আপনি কাজটা করা বন্ধ করে দেন। 

অপরদিকে আপনার বন্ধু গিটার বাজানো খুব পছন্দ করে সে সারাক্ষন গিটার নিয়েই থাকে সময় যত যায় সে গিটার বাজানো আরও ভালোভাবে শিখার জন্য আগ্রহী হয়ে উঠে।। অর্থাৎ আপনার বন্ধু তার পছন্দের কাজটি বা তার  passion কে অনুসরণ করেছে আর আপনার কাছে আপনার কাজটি বিরক্তিকর টাইমপাস।

এক মনীষী বলেছিলেন পৃথীবিতে সেই ব্যক্তি তত সফল যে তার ভালো লাগার কাজটি করেছেন।

এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে  জীবনে সফল হওয়ার জন্য passion লক্ষ খুজে বের করা খুবি জরুরী?

চলুন আরেকটা উদাহরণের মাধ্যমে বুজা যাক

আপনি এমন একটা কাজ করেন বেতন অনেক ভালো কিন্তু কাজটি আপনার মোটেও ভালো লাগে না করতে। আপনি যে সময়টুকু অফিসে কাটান আপনার দম বন্ধ হয়ে আসে। অফিসের ৫ মিনিটও যেন আপনার কাছে ৫ ঘন্টার সমান মনে হয়। এরকম মানসিকতা নিয়ে আপনার উন্নতি করার সুযোগ কতটুকু।

অপরদিকে আপনার বন্ধু এমন একটা কাজ করে বেতন অনেক কম কিন্তু সে কাজটাকে খুবি ভালোবাসে কাজটি করতে করতে তার সময় কখন কেটে যাই সে টেরও পাই না 

যদিও আপনার বন্ধুর বেতন কম কিন্তু তার উন্নতির সুযোগ র‍য়েছে।

আপনার কাছে যদি জীবনের মানে হয় টাকা ইনকাম খাওয়া আর ঘুম তাহলে  আপনার জীবনের লক্ষ খুজার দরকার নেই।

কিন্তু আপনি যদি সুখে শান্তিতে আত্নতৃপ্তির সাথে নিজের স্বাধীনমতো বাচতে চান তাহলে লক্ষ বা passion এর গুরুত্ব অপরসীম।

জনপ্রিয় খেলোয়আর মেসি রোনালদো আরও অনেকে আছেন যারা  তাদের ভালো লাগার

 কাজটি করেছে বলেই এত সফল।

কীভাবে নিজের লক্ষ বা passion খুজবেন?

-------------------------------------------------------

১ঃ কোন কাজ করতে আপনার ভালো লাগে সেটা নির্বাচন করুন।

২ঃ যদি নিজের ভালোলাগার কাজটি খুজে না পান তাহলে এই পদ্ধতি ফলো করতে পারে।

৭-৮ মাস বা তার বেশি আপনি প্রতিমাসে নতুন নতুন কাজ করুন। ১ম মাস ভিডিও ইডিটিং ২য় মাসে ফ্রিল্যান্সিং এভাবে প্রতিমাসে নতুন কিছু করুন এবং লক্ষ করুন কোন কাজটি আপনার ভালো লাগে বা কাজটি করতে আপনার বিরক্তবোধ লাগে না।  এভাবে কন্টিনিউ করলে আপনি আপনার ভালোলাগার কাজটি খুজে পেয়ে যাবেন এবং সেটাকে লক্ষ ধরে কাজে লেগে পড়ুন।

৩ঃ হাল ছেড়ে না দিয়ে কাজটি নিয়মিত কর যান  তাহলে কাজের প্রতি আপনার ভালোলাগা তৈরী হবে এবং নতুন নতুন অভিজ্ঞতা তৈরী হবে

সবার লাইফেই তার pasion কে গুরুত্ব দেওয়া জরুরি কারন আপনার passion এ আপনি সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবেব কারন যখন কাজের প্রতি ভালোলাগা থাকবে তখন আপনি কাজ করতে বিরক্ত হবেন না বরং আনন্দের সাথে কাজটি করবেন। 

আশা করি passion বা লক্ষ কী এবং কিভাবে খুজে বের করবেন বুজতে পেরেছেন।


Comments

Popular posts from this blog

লাইফ পার্টনার বাছাই করার সঠিক উপায়