একা খুশি থাকার উপায়
আপনাকে যদি বলা হয় ৬ ঘন্টা আপনাকে একা একা বসে থাকতে হবে যেখানে থাকবে না কোনো মানুষ বা ফোন। ৯৯% মানুষেই উঠে যাবে বা নিজের ফোন টা বের করে চাপতে থাকবে৷ আজকের দিনে আমরা facebook, WhatsApp এর মাধ্যমে যেসব কানেকশন তৈরি করছি সেগুলো ৯৯% ফেইক। আপনি যে ছেলেটি বা মেয়েটির সাথে খাওয়া ঘুম ফেলে চ্যাটিং করছেন। আপনার কোনো বিপদে সেই ছেলেটি বা মেয়েটি সশরীরে উপস্থিত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাই বাইরে থেকে আমরা হাসিখুশি দেখালেও ভিতরে ভিতরে দিন দিন আমরা একা হয়ে যাচ্ছি।
এর সমাধান কি কিভাবে কোনো কিছুর উপর নির্ভর না হয়েই নিজের সাথে নিজে খুশি থাকা যায়?
এক্ষেত্রে আমাদের দুইটা জিনিস বুজতে হবে
1ঃ Loneliness . 2ঃ Solitude
Loneliness হলো যখন আপনার খুশি থাকার জন্য কোনো জিনিস বা মানুষের প্রয়োজন। কিন্তু সেই জিনিস বা মানুষকে আপনি পাচ্ছেন না। অর্থাৎ Loneliness হলো আপনি একা খুশি নন। আপনার খুশি থাকার জন্য সবসময় অন্য কিছুর উপর নির্ভর করতে হয়।
অপরদিকে Solitude হলো যেখানে আপনি একাই নিজের সাথে নিজে খুশি। আপনার খুশি থাকার জন্য কোনো মানুষ বা জিনিসের উপর নির্ভর করতে হয় না।
loneliness যেভাবে শুরু হয়
----------------------------------------
মিথ্যের দুনিয়ায় বসবাসের মাধ্যমে Loneliness শুরু হয়। Facebook, WhatsApp এসবে আমরা যে কানেকশন তৈরি করতেছি বা মানুষের সুন্দর সুন্দর ছবি আপলোড কার কত টাকা, সে কয়টা গাড়ির মালিক যখন এইগুলা দেখে আমরা নিজেকে অন্যর সাথে তুলনা করি তখনি দুঃখের সৃষ্টি হয়। তখন আমরা ভাবি ইশ আমার যদি এমন একটা গাড়ি থাকতো বা বাড়ি আর যখন আমাদের এই ইচ্ছেগুলো পুরন না হয় আমরা একা হয়ে পড়ি।
অন্যর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করে নিজেকে যত সবার সাথে জুড়ে দিবেন তত Solitude এর দিকে ধাবিত হবেন।।
এই মুহুর্তে আপনি যে কার্বনডাইঅক্সাইড ছাড়লেন তা পাশের গাছটি গ্রহন করলো। আর গাছটি যে অক্সিজেন ছাড়লো তা আপনি গ্রহন করলেন তারপাশের পরিবেশ মানুষ সবকিছুর সাথেই আপনি কানেক্টেড কিন্তু সেটা আমরা কখনো সর্তকতার সাথে উপলব্ধি করি না।
Solitude কিভাবে অর্জন করবেন?
-------------------------------------------
১ঃ নিজকে অন্যর সাথে তুলনা করা বন্ধ করুন।
২ঃ নিজের যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকুন।
৩ঃ নিজেকে একা না ভেবে আপনার পাশের পরিবেশ মানুষ সবার সাথেই আপনি কানেক্টেড এটা উপলব্ধি করুন
৪ঃ নিজেকে আলাদা না ভেবে সবার সাথে জুড়ে দিন।
Solitude অর্জনের উপকারিতা
------------------------------------------
১ঃ যখন আপনি Solitude অর্জন করবেন তখন আপনার আত্নবিশ্বাস বেড়ে যাবে। আপনি আত্ননির্ভরশীল ব্যক্তি হয়ে উঠবেন।
২ঃ খুশি থাকার জন্য আপনাগর অন্যকিছুর উপর নির্ভর করতে হবেনা।
৩ঃ সবসময় হাসিখুশি থাকতে শিখে যাবেন।
গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজেকে যত loneliness মনে করবেন মানুষ যত আপনাকে ছেড়ে চলে যাবে।আর যত solitude অর্জন করবেন ততই মানুষ আপনার কাছে থাকতে চাইবে। কারন যে নিজে স্বাধীন সেই কেবল অন্যকে স্বাধীনতা দিতে পারে। আর সব মানুষেই স্বাধীন থাকতে ভালোবাসে।
তাই স্বাধীনভাবে বাচতে হলেও আমাদের solitude অর্জন করা দরকার।
আরেকটা কথা কখনো কারো৷ কাছ থেকে কিছু আশা করবেন না কারন যখন আপনার আশাটি পুরন হবে না তখন আপনি দুঃখ পাবেন।আর দুঃখ থেকে অভিমান ঝগড়ার সৃষ্টি হয়। তাই যতটা সম্ভব হয় কারো৷ কাছ থেকে কোনোকিছু আশা করা বন্ধ করুন।
সবসময় খুশি থাকার জন্য আপনি আপনার পছন্দের কাজগুলো করে পারেন যদি আপনার গান শুনতে ভালো লাগে আপনি গান শুনতে পারেন এতে করে আপনার মন ভালো হবে এবং আপনি সবসময় ফুরফুরে থাকবেন।
আরেকটা জিনিস চেষ্টা করতে পারেন মেডিটেশন শুরু করা কারন মেডিটেশন আপনার সব মানসিক চাপ দূর করে দেয় মানসিক প্রশান্তি ।
সবিশেষে আপনার কাছে একটাই অনুরোধ লেখাগুলো আপনার একটুও উপকারে এসে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ❤️

Comments
Post a Comment