ইংরেজিতে কথা বলার সহজ উপায় ইংরেজিতে কথোপকথন How to speak english.
ইংরেজিতে কথা বলার সহজ উপায়
আমি যদি আজ ইংরেজিতে কথা বলতে পারতাম তাহলে আমার ভালো চাকরি আর গার্লফ্রেন্ড দুটোই হয়ে যেত। তাই না? একরকমটা হয়তো আপনিও ভেবেছেন। ডিজিটাল বিশ্বে ইংরেজি এখন অনেক গুরুত্বপূর্ণ যার প্রয়োগ সবখানেই লক্ষ করা যায়।
তো চলুন দেখা যাক কিভাবে মাত্র ২১ দিনে আপনি গড়গড় করে ইংরেজি বলবেন।
প্রথমে আমরা সমস্যাগুলা জেনে নেই কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না।
সমস্যাগুলো নিচে দেওয়া হলো
১ঃ বাংলাতে শোনা-
------------------------
-আমাদের চারপাশে যা কিছু আছে তা আমরা সবকিছু বাংলাতে শুনি। সারাদিন যদি আমরা বাংলা নিয়েই পড়ে থাকি তাহলে ইংরেজি কিভাবে আসবে আমাদের মুখ থেকে?
২ঃবাংলাতে ভাবাঃ-
-----------------------
কথা বলার সময় তো আমরা সবাই বাংলাতেই কথা বলি সাথে মনে মনে আমরা বাংলাতেও চিন্তা করতে থাকি যখনি আমরা কোনো কিছু দেখি, ভাবি না বলি তা আগে বাংলায় চিন্তা করে তারপর ইংরেজি বলার চেষ্টা করি।
মনে করেন আপনি রাস্তা যদি যাওয়ার সময় পাশেই একটা কুকুর দেখতে পেলেন। মনে মনে আপনি সেটাকে কুকুর বলে তারপর কুকুরের ইংরেজি কি জানি হবে? অহ dog এইভাবে বলেন তাই তো?
কিন্তু এভাবে আপনি কখনো গড়গড় করে ইংরেজি বলতে পারবেন না। আপনাকে এমন ভাবে চিন্তা করতে হবে যাতে কুকুর দেখা মাত্রই
বলেন dog.
৩ঃ বাংলাতে কথা বলাঃ-
-----------------------------
মানুষ অভ্যাসের দাস হয়তো শুনে থাকবেন।
আমাদের ইতিমধ্যে বাংলাতে কথা বলার অভ্যাস রয়েছে।আমাদের পরিবার বন্ধুবান্ধব সবাই বাংলাতেই কথা বলে যার ফলে আমরা ইংরেজিতে কথা বলার সুযোগ পাই না।
তো চলুন এখন দেখা যাক কিভাবে এই অভ্যাসগুলা বদলে মাত্র ২১ দিনে আপনিও ইংরেজিতে কথা বলবেন
-----------------------------------------------------
১ঃ ইংরেজিতে শোনা
---------------------------
আপনার আশেপাশের মানুষকে বললেই তো আর তারা আপনার সাথে আজ থেকে কথা বলা শুরু করবে না।
কিন্তু আপনি চাইলে আপনার প্রতিদিনের যেসব কাজকর্ম যেমন গান শোনা ইংরেজিতে খবর শোনা। যাই করেন না কেন মাত্র ২১ দিন সব ইংরেজিতে শোনার প্রতিজ্ঞা করুন।
অথবা আপনি playstore এ গিয়ে স্পিকিং ইংলিশ লিখে সার্চ করলে প্রথম যে ৫ টি apps পাবেন সবগুলো ইন্সটল করে ফেলুন যা আপনাকে অনেক সাহায্য করবে ইংরেজি বলতে। তাছাড়া google assistant app ইউজ করতে পারেন।
২ঃইংরেজিতে ভাবুন-
---------------------------
আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমরা কি কর? হয়তো আপনি বলবেন বা ভাববেন যে আমরা খেলতেছি।
এখানে এটা না ভেবে ভাবুন we are playing.
এভাবে যেকোনো কিছু মাথাই আসলেই সেটাকে ইংরেজিতে ভাবুন।একটু ভাবুন তো যখন আপনি নতুন ফোন কিনেছিলেন তখন হয়তো সব সেটিংস পারতেন না। কিন্তু আস্তে আস্তে যখন আপনি ফোন চালাতে অভ্যস্ত হয়ে গেলেন তখন হয়তো আপনি এখন সকল সেটিংস করতে পারেন। এভাবে আপনি আস্তে আস্তে শিখে যাবেন শুদু চার্চা করতে থাকুন।
এভাবে ২১ দিন জোর করে হলেও সব ইংরেজিতে ভাবুন
৩ঃইংরেজিতে বলুন-
--------------------------
আমি তো ইংরেজি Grammar, Tenses, Narration কিছুই পারি না আমি কি ইংরেজি বলতে পারব? এই চিন্তাটাই আপনাকে ইংরেজি শিখা থেকে দূরে ঠেলে দেয়। আচ্ছা আমাকে এটা বলুন তো যখন আপনি বাংলা বলেন তখন কি বাংলা ব্যাকরন বা কাল এইগুলা ভেবে বাংলা বলেন অবশ্যই না কারন বাংলা আপনি শুনতে শুনতে বা বলতে বলতে শিখে ফেলছেন তাই এসব না ভেবে আগে ইংরেজিতে বলতে শিখুন।
মুখ দিয়ে যা আসবে তাই বলেন সমস্যা নেই। যদি ভুল হয়ে ভেবে বসেই থাকেন তাহলে আর কখনো ইংরেজি শেখা বা বলা হবেনা। তাই কোনোকিছু না ভেবে ইংরেজি বলা শুরু করুন ভুল হলেও চিন্তার কিছুর নাই কারন ভুলের মধ্যেই মানুষ তাদের সফলতার সিড়ি খুজে পাই। আপনি আজকে ভুল করবেন আগামীকাল সেই ভুল থেকে শিক্ষা নিবেন।
যখন আপনি মন থেকে কিছু সহজ ভাববেন তখন আপনার কাছে সেটা সহজ মনে হবে আর যদি কঠিন মনে করেন তাহলে সেটা কঠিনেই মনে হবে।তাই কিছু শিখতে হলে সেটাকে সহজ মনে করুন এবং শিখতে লেগে পড়েন।

Comments
Post a Comment