বউয়ের প্রতি ভালোবাসা থাকা ভালো 🥰
ওই যে কিছু পুরুষ 'বউ পাগল' ট্যাগ পেয়ে যায় না? আমি 'বউ পাগল' ট্যাগ পেয়েই যাবো নিশ্চিত! বউ পাগল হবোই বা না কেনো? আমার বউ,আমি তাকে অতিরিক্ত ভালোবাসতেই পারি। সে এইটা ডিজার্ভ করে। ভালোবাসা দিতে কিপটামি করবো না কখনো।
আমার সামনে তাকে কেউ কোনোদিন তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেই পারবেনা,আমার পিছনেও না। পরিবেশ টাই এমন থাকবে যাতে আমার বউ কে কেউ কিছু বলার আগে ভাবে যে 'শাকিল জানতে পারলে খবর আছে!'
আমার প্রায়োরিটি'র লিস্টে সে সব সময় উপরেই থাকবে।
একটা মেয়ে,যে তার সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসেছে, একটা নতুন জায়গায় এসেছে সেই মেয়েকে ভালোবাসা,সম্মান, আদর যত্ন দিতে দ্বিতীয় বার ভাববো না আমি! মানুষ আমাকে 'বউ পাগল' বলে ডাকতে থাকুক, আমার কোনো সমস্যা নাই। আমি 'বউ পাগল' হতেই রাজী!❤️
Comments
Post a Comment