Posts

Showing posts from August, 2023

ঢাকা শহরে টাকা পয়সা কামানো টাফ

 ঢাকা শহরে টাকা পয়সা কামানো টাফ। তবে, একজন রিক্সাওয়ালা মাসে অন এভারেজ কামায় ৩০/ ৩৫ হাজার টাকা। একজন উবার চালক অলমোস্ট ৪০ হাজার টাকা কামায়। একজন ডেডিকেটেড ঝালমুড়ি বিক্রেতা কামায় ৬০ হাজার টাকা। একজন ডাব বিক্রেতা সব খরচ বাদ দিয়া কামায় ৬৫ হাজার টাকা। একজন রাস্তার ধারের চা দোকানদার সঠিক পজিশনে বসতে পারলে কামায় ৩৫ হাজার টাকা। বাসে ঘুরে ঘুরে পানি, জুশ বিক্রেতা কামায় ২৭ হাজার টাকা। ১৫/২০ বছর পড়াশোনা করা একজন ফ্রেশ গ্রাজুয়েট কামায় ১০/১৫ হাজার টাকা। তাও শইল্যের তেল পানি খরচ কইরা অনেক অনেক গালিগালাজ সহ্য কইরা।  সাথে আবার মাসে ১০/১২ বার সুইসাইডাল চিন্তাভাবনা। এই যুগে পড়াশোনার ভ্যালুটা আসলে ঐভাবে আমি আর দেখতে পাইতেছি না। সব থেকে জরুরি শিক্ষা হইলো ফ্যামিলি শিক্ষা আর যোগ বিয়োগ জানা। সততা ও পরিশ্রম। লেগে থাকার মতো শক্তি। বাকী সব এখন স্ক্যাম। ---

অনলাইন থেকে ইনকামের উপায়

Image
  অনলাইন থেকে ইনকাম করার বিভিন্ন উপায় আছে, যেগুলি নিচে তুলে ধরা হলো  ১।অ্যাফিলিয়েট মার্কেটিং: অন্যদের প্রোডাক্ট বা সেবা প্রচার করে প্রতিশ্রুতি অনুযায়ী ক্লিক বা বিক্রয়ে মাধ্যমে আয় করা যায়। ২।ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং: ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং সেবা দিয়ে আয় করা সম্ভব। ৩।অনলাইন শিক্ষা: আপনার জ্ঞান এবং দক্ষতা অনলাইন কোর্স প্রদান করে আয় করতে পারেন। ৪।ব্লগ লেখা: আপনার লেখা দিয়ে এডসেন্স বা অন্যান্য ব্যানার বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয় করা সম্ভব। ৫।ফ্রিল্যান্সিং: আপনার দক্ষতা অনুসারে অনলাইন প্ল্যাটফর্মে কাজ নেয়ার মাধ্যমে আয় করা সম্ভব। ৬।সাম্প্রতিক যে অনলাইন প্ল্যাটফর্ম গুলি আপনাকে কাজ দেয় সেগুলি অনুসরণ করা: ফিভার, উপযুক্ত স্কিল লেভেলে মার্কেটপ্লেস, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এলান্স, ইউপযোগী, এবং মন্যো অন্যান্য। ৭। ভিডিও আপলোড : বিভিন্ন সামাজিক মাধ্যম ফেইসবুক বা ইউটিউব এমন অসংখ্য সাইট আছে যেখানে ভিডিও আপলোড করে মনিটাইজেশন নিয়ে টাকা ইনকাম করা যায়। ৮। অনলাইন বিজনেস: যেকোনো পণ্য আপনি অনলাইনে বিক্রি করে সেখান থেকেও ভালো পরিমান আয় করতে পারেন। যেকোনো উপায়ে, সফল হতে...

বউয়ের প্র‍তি ভালোবাসা থাকা ভালো 🥰

 ওই যে কিছু পুরুষ 'বউ পাগল' ট্যাগ পেয়ে যায় না? আমি 'বউ পাগল' ট্যাগ পেয়েই যাবো নিশ্চিত! বউ পাগল হবোই বা না কেনো? আমার বউ,আমি তাকে অতিরিক্ত ভালোবাসতেই পারি। সে এইটা ডিজার্ভ করে। ভালোবাসা দিতে কিপটামি করবো না কখনো।  আমার সামনে তাকে কেউ কোনোদিন তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেই পারবেনা,আমার পিছনেও না। পরিবেশ টাই এমন থাকবে যাতে আমার বউ কে কেউ কিছু বলার আগে ভাবে যে 'শাকিল  জানতে পারলে খবর আছে!'  আমার প্রায়োরিটি'র লিস্টে সে সব সময় উপরেই থাকবে।  একটা মেয়ে,যে তার সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসেছে, একটা নতুন জায়গায় এসেছে সেই মেয়েকে ভালোবাসা,সম্মান, আদর যত্ন দিতে দ্বিতীয় বার ভাববো না আমি! মানুষ আমাকে 'বউ পাগল' বলে ডাকতে থাকুক, আমার কোনো সমস্যা নাই। আমি 'বউ পাগল' হতেই রাজী!❤️