ভালোবাসার গল্প
ইচ্ছে হয় তোমার বুকের পাদদেশে বিলীন হতে, যেখানে ঠান্ডা শীতল আবহাওয়া।যেখানে কোনো লোডশেডিং নেই, নেই কোনো উত্তাপ অথবা ঠান্ডা। যেখানটা ঠিক শিমুলের উষ্ণ নরম বালিশের মতো । যেখানটাতে মাথা রেখে ঘুমিয়ে কাটিয়ে দিব যুগের পর যুগ।
ইচ্ছে হয় তোমার চোখের দিকে আজীবন তাকিয়ে থাকতে। যেখানে মায়াবী দৃষ্টি আছে। যা চুম্বকের মতো আকর্ষণ করে আমাকে। যে দৃষ্টি আমার মনটাকে বসন্তের বাতাসের মতো উড়িয়ে নিয়ে যায় রূপকথার রাজ্যে।
ইচ্ছে হয় তোমার শরীরের সাথে মিশে যেতে।তোমার তুলতুলে শরীর জুড়ে ভালোবাসা চাষাবাদ করতে। তোমার শরীরে প্রতিটা লোম জুড়ে চুমু খেতে। তোমার শরীর জুড়ে চামড়া হয়ে মিশে থাকতে।
ইচ্ছে হয় হাড় কাঁপানো শীতের রাতে এক চাদরে বুকের সাথে জড়িয়ে নিতে। খুব সকালে শীতল হওয়ায় ভেজা চুলের গন্ধ পেতে।ছোট্ট জীবন তোমার কোলে মাথা রেখে কাটিয়ে দিতে।

Comments
Post a Comment