Facebook full security

 যারা ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে স্টিকার কমেন্টস করতে বলেন, তাদের জন্য-

.

১) ফেসবুকের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন এবং পাসওয়ার্ড হিসেবে আপনার নাম, ইমেইল, মোবাইল নাম্বার অথবা রোল নাম্বার দিবেন না।


২) পাসওয়ার্ডে অবশ্যই স্পেশাল কারেকটার ( /!*@ # % _) রাখুন।


৩) যেকোন লিংক বা থার্ড পার্টি এপসে ক্লিক করবেন না। যেমনঃ আপনার সাথে কোন নায়কের চেহারায় মিল, আপনি ২০২৫ সালে কি করবেন, কে আপনাকে গোপনে পছন্দ করে ইত্যাদি এপস। কোন এপসে ফেসবুকের পারমিশান দিবেন না। এইসব এপস বা লিংকই ফেসবুক আইডি হ্যাকের প্রধান কারন। ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দিয়ে কোন ওয়েবসাইট বা এপসে লগইন করবেন না।


৪) ফেসবুক এপসের সেটিং এ Personal Information এ গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে আইডি ভেরিফিকেশন করে নিন।


৫) ইমেইল এবং ফেসবুকের পাসওয়ার্ড একই রাখবেন না। ইমেইলের মাধ্যমেও ফেসবুক আইডি হ্যাক হতে পারে, তাই ইমেইল আইডি ও পাসওয়ার্ড যত্ন করে ডায়েরীতে লিখে রাখুন। ইমেইলের সিকুইরিটি বাড়ান।


৬) ফেসবুকের Security & Login এ গিয়ে ডিভাইস ও সেশন ক্লিয়ার করে দিন। যে সকল মোবাইল ও পিসি থেকে লগইন করেন, সব ডাটাই ফেসবুকে সেভ থাকে। তাই সব ডিভাইস ও সেশান ক্লিয়ার রাখুন।


৭) সেটিং এর Apps & Websites থেকে সকল এপস ডিলেট করুন। সকল Permission বাতিল করুন।


৭) ইমেইল এবং ফেসবুকের Two Step Authentication চালু করুন। সবচেয়ে নিরাপদে ফেসবুকিং এর জন্য, ইহা খুবই গুরুত্বপূর্ণ। 

.

যাদের ফেসবুক ছাড়া ভাত হজম হয় না, তাদের আইডি সবচেয়ে অনিরাপদ থাকে। ভাল করে সেটিং ও সিকিউরিটি না জেনে বন্ধুকে দিয়ে আইডি চালু করেই শুরু করে ধুমধামাক্কা ফেসবুকিং। অথচ নিজের ইমেইল এড্রেসই জানে না অনেকে। হ্যাক হলে কিংবা আইডি ডিজাবল হলেই, শুরু হয় কান্নাকাটি। তাই ভালভাবে জেনেশুনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ফেসবুকিং না করলে, একটা ফেসবুক আইডি হতে পারে আপনার ইজ্জত খোয়ানোর হাতিয়ার।


Happy Facebooking.

Comments

Popular posts from this blog

লাইফ পার্টনার বাছাই করার সঠিক উপায়