মেডিটেশন নিয়ে সকল প্রশ্নের সমাধান
মেডিটেশন নিয়ে সকল প্রশ্নের সমাধান
মেডিটেশন কি?
সহজ কথায় মেডিটেশন বলতে ধ্যান বা শারীরিক ব্যায়ামকে বুঝায়। যা আমাদের মানসিক বা শারীরিক উভয়ের জন্যই উপকারী। চলুন এখন জেনে নেই মেডিটেশনের উপকারিতা।
মেডিটেশনের উপকারিতাঃ- মেডিটেশনের একাধিক উপকারিতা রয়েছে সবগুলো নিচে তুলে ধরা হলো।
![]() |
★ মনকে নিয়ন্ত্রণঃ আমাদের মন কে আমরা যেন নিজের আয়ত্তে কিছুতেই রাখতে পারি না। কিন্তু আপনি যদি নিয়মত মেডিটেশন করেন তাহলে খুব সহজেই আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই মেডিটেশন এমন এক ম্যাজিকাল শক্তি যদি আপনি নিয়মিত মেডিটেশন করেন তাহলে আপনার নিয়ন্ত্রণ সম্পুর্ন আপনার কাছে চলে আসবে। আপনি যদি মনে করেন আজকে সারাদিন কাজ করতেন সেটাও পারবেন কারন মেডিটেশন আপনার মনকে শান্ত করে যার ফলে আপনি যখন যা করতে চাইবেন তাই করতে পারবেন।
★ মেডিটেশন আপনাকে শুদু মানসিকভাবেই নয় বরং শারীরিক ভাবেও বদলে দিবে শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। মেডিটেশন আপনার ব্রেইনের আয়তন বাড়িয়ে দেয়। ২০১১ সালে হাবার্ট ইউনিভার্সিটি একটা গবেষণা করেন যেখানে দেখা যায় মাত্র ৮ সপ্তাহের মেডিটেশন আপনার ব্রেইনের সাইজ পরিবর্তন করে দিতে সক্ষম । এই মেডিটেশন আমাদের ব্রেইনের খারাপ দিকগুলো কে ছোট করে দেয়। আর ভালো দিক টাকে আরও উন্নতি করে দেয়। ব্রেইনের বাম সাইট আমাদের মনে রাখতে সাহায্য করে৷ অর্থাৎ এই বাম সাইট সুস্থ থাকলে আপনি সহজেই মনে রাখতে পারবেন। যদি আপনার সাথে এরকম হয় যে আপনি অল্পতেই কিছু ভলে যান বা মনে রাখতে পারেন না তাহলে আজ থেকেই মেডিটেশন শুরু করতে পারেন যা আপনাকে মনে রাখতে সাহায্যে করবে।
★চিন্তা শক্তির নিয়ন্ত্রণঃ সারাদিন একের পর এক চিন্তা যেন আসতেই থাকে খেতে গেলেও চিন্তা বসতে গেলেও চিন্তা খেয়াল করলে দেখা যাবে আমাদের মাথায় যেসব চিন্তাভাবনা আসে সেগুলা ১০০ ফেলনা কোনো কাজের নয়। আর এসব চিন্তাভাবনার ফলে আমরা কোনো কাজে মনোনিবেশ করতে পারি না।
যদি আপনি এই আজেবাজে চিন্তাগুলো আসা বন্ধ করতে চান আপনার ব্রেইনকে সঠিক ভাবে কাজে লাগাতে চান তাহলে মেডিটেশন চর্চা শুরু করুন। আর কিছুদিন পর লক্ষ করতে পারবেন আপনি যখন চাইবেন তখন চাইবেন তখনি শুদু চিন্তা আসবে অর্থাৎ আপনি বলতে পারেন ব্রেইনের কন্ট্রোল আপনার হাতে আপনি যখন চাইবেন অন করতে পারবেন আবার অফ করতে পারবেন।
★বেলজিয়ামের ৫ টি স্কুলে ৪০০ ছাত্রের মধ্যে দুই দলে ভাগ করে একটা দলকে মেডিটেশন করানো হয় আরেক দলকে মেডিটেশন করানো হয় না। ৬ মাস পর দেখা যায় মেডিটেশন করা দলটি আগের থেকে কম উদাসী এবং বেশি একটিভ। অপরদিকে যে দলটিকে মেডিটেশন করানো হয়নি তাদের মধ্যে ডিপ্রেশন উদ্বিগ্নতা বেড়েই চলেছে দিন দিন।আমাদের ব্রেইনের একটা পার্ট এমিগডেলা যা আমাদের ভয় উদ্বেগ কে নিয়ন্ত্রণ করে আর নিয়মিত মেডিটেশন এর ফলে ভয় অস্থিরতা উদ্বেগ কমে যায়।
★ স্মৃতি শক্তি বৃদ্ধিঃ ১৯৮ জন ছাত্রছাত্রীদের মধ্যে গবেষণা করে জানা গেছে যে মেডিটেশন করার পর তাদের স্মৃতি শক্তি বৃদ্ধি পেয়েছে।মেডিটেশনের ফলে ব্রেইনের হিপোক্যাম্পাস অংশের আকৃতি ও ঘনত্ব বাড়ে।আর স্মরণশক্তি ও শেখার ক্ষমতা বৃদ্ধি পায় হিপোক্যাম্পাস থেকে। তাই নিয়মিত মেডিটেশন
★রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়েঃ- নিয়মিত মেডিটেশন করলে টেলোমারেজ এনজাইমের সক্রিয়তা বেড়ে যায়।আর টেলোমারেজ সেই এনজাইম যা কোষের বুড়িয়ে যাওয়াকে রোধ করে। Journal of Alzheimer's Disease এর গবেষণায় দেখা যায় চিন্তাশক্তি কমে যাচ্ছিল এমন ৬০ জন প্রবীন কে ৩ মাস মেডিটেশন করানোর পর তাদের চিন্তাশক্তি যেমন বেড়েছে তেমনি স্মৃতিশক্তি ও বেড়েছে।
মেডিটেশন কিভাবে করবঃ- মেডিটেশন অনেক প্রকারের হয় যেটা আপনি করতে স্বাচ্ছন্দবোধ করেন সেটা নির্বাচন করুন তারপর নিরব শান্ত একটা পরিবেশ খুজে বের করুন হতে পার সেটা আপনার রুম বা খোলা আকাশের নিচে বলেও করতে পারেন তবে জায়গাটা যেন শান্ত আর নিরব হয় নাহলে আপনি মেডিটেশন করতে গিয়ে বিরক্তবোধ অনুভব করবেন তাই মেডিটেশনের জন্য সঠিক পরিবেশ নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। তারপর আপনার যেভাবে বসতে ভালো লাগে বসে পড়ুন চাইলে আপনি কানে হেডফোন লাগিয়ে নিতে পারেন যাতে করে বাহির থেকে শব্দ এসে যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে। তারপর আপনার হাত দুটো উরুর উপর রেখে সামনের দিকে এগিয়ে দিন এইবার চোখ বন্ধ করে আপনার ভিতরে কি হচ্ছে লক্ষ করুন এবং শ্বাস নিন আস্তে আস্তে এবং আস্তে আস্তে নিশ্বাস ছাড়ুন আস্ত আস্তে। মনে রাখবেন এই সময় যাতে অন্য কোনো চিন্তা না আসে মাথায় আসলেও এটা ভাবুন আপনি শুদু শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন।
মেডিটেশন কতক্ষণ করবঃ- এটার নির্দিষ্ট কোনো সময় নেই আপনার যতক্ষন ইচ্ছে করতে পারেন যত করবেন ততই আপনার ভালো হবে তবে প্রথমে আপনি ২ মিনিট থেকে শুরু করতে পারেন এবং আস্তে আস্তে সময়ের পরিমান বাড়াতে থাকুন।
সুস্থ থাকতে মেডিটেশনের গুরুত্বঃ আমাদের সুস্থ জীবনযাপনের জন্য মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ কারন মেডিটেশন আমাদের চাপ বিষন্নতা দূর করে দেয় মানসিক প্রশান্তি উপরে মেডিটেশনের উপকারিতা গুলো লক্ষ করুন নিয়মিত মেডিটেশন আপনার তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে তাছাড়া আরও একাধিক উপকারিতা রয়েছে। আমাদের সারাদিন কাজকর্মের মাধ্যমে আমাদের ব্রেইন আর শক্তির একটা ক্ষয় হয় যার ফলে আমরা ক্লান্তবোধ অনুভব করি মাত্র ৫ মিনিটের মেডিটেশন আপনার মন ও শরীরকে শান্ত করে দিতে সক্ষম যার ফলে আপনি অনেকটা ভালো অনুভব করবেন। নিয়মত মেডিটেশন করলে মানসিক চাপ বিষন্নতা ক্লান্তি দূর করে মানসিক শান্তি পাওয়া যায়। তাই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রতিদিন অন্তত ২ মিনিট মেডিটেশন করুন।

Comments
Post a Comment