চালাকি করে টাকা জমানো শিখুন

 চালাকি করে টাকা জমানো শিখুন

আমরা সবাই চাই আমাদের অনেক টাকা থাকুক কেউ কেউ উপর দিয়ে বললেও টাকার দরকার নেই কিন্তু  মনে মনে আমরা সবাই চাই আমাদের অনেক টাকা থাকুক। কিন্তু আমরা আমাদের কিছু বদ অভ্যাসের জন্য টাকা জমিয়ে উঠতে পারি না। বেতন পাওয়া মাত্রই সব টাকা উড়িয়ে দিচ্ছি আর মাস শেষে দেখা যাচ্ছে পকেট একবারে খালি হয়ে যাচ্ছে। টাকা এমন একটা জিনিস যা আপনার  স্বপ্ন বা ইচ্ছে কে পুরন করতে সহায়তা করে তাই এই বিষয়টা অবহেলা না করে আমাদের অবশ্যই money management সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। তো চলুন দেখা যাক কিভাবে চালাকি করে টাকা জমিয়ে আপনিও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

তার আগে জেনে নেই মানি ম্যানেজমেন্ট আসলে কি? 

সহজ কথায় আমাদের টাকা পয়সার হিসাব-নিকাশ কিভাবে টাকা জমানো যায় বা  টাকার সঠিক ব্যবহারকেই মানি ম্যানেজমেন্ট বলা হয়।

কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন?

১ঃ সঠিক পরিকল্পনা করুন :-অর্থাৎ আপনি আপনার টাকাকে কি কাজে লাগাতে চান বা টাকা জমিয়ে কি লক্ষ পুরন করতে চান সেটা সিলেক্ট করুন। এমন অনেক কেই দেখবেন সারাজীবন শুদু টাকা জমিয়েই যাচ্ছে কিন্তু তার কোনো লক্ষ থাকে না যার ফলে সে তার জীবনকে উপভোগ করতে পারে না। 

একটা সহজ উদাহরনের মাধ্যমে বুজা যাক

মনে করুন আপনাকে নদীর মধ্যে একটা নৌকায় করে ছেড়ে দেওয়া হলো এখন আপনি যদি না জানেন কোথায় যাবেন?  তাহলে আপনি সারাজীবন শুদু নৌকাই চালাতে থাকবেন কখনো নিজের গন্তব্য খুজে পাবেন না। তেমনিভাবে মানি ম্যানেজমেন্ট  শুরু করার আগে আমাদের লক্ষ স্থির করতে হবে তাহলেই মানি ম্যানেজমেন্ট সার্থক হবে।

২ঃ-বাজেট তৈরী করাঃ মনে করেন আপনি একটা চাকরি করেন বা ব্যবসা করেন তো টাকাটা হাতে পাওয়া মাত্রই একটা বাজেট তৈরী করুন কোন কাজের জন্য কত টাকা  ব্যয় করবেন আপনার পোশাক খাওয়া ঘুরাফেরা অর্থাৎ আপবার জীবনযাপনের জন্য যে কাজগুলো করা লাগে সেখানে কোথায় কতটাকা  খরচ করবেন তার একটা বাজেট বানিয়ে তারপর খরচ করুন।

অনেকে আছেন যারা শুদু টাকা খরচই করতে থাকেন পকেটে কয়টাকা সেদিকে খেয়াল রাখেন না। আপনি যদি বাজেট অনুসারে খরচ করেন তাহলে কখনো মাস শেষে আপনার পকেট আর ফাকা হবেনা। 

৩ঃ- সঞ্চয় করাঃ- সঞ্চয় এর ক্ষেত্রে আমরা  দুই ধরনের মানুষ দেখতে পাই

১ঃ- মিতব্যয়ী 

২ঃ- অমিতব্যয়ী 

মিতব্যয়ী এই টাইপের মানুষগুলো সবক্ষত্রেই খুব হিসাবি হয় । তারা শুদু সঞ্চয় করে যায়। 

অপরদিকে অমিতব্যয়ী এই টাইপের মানুষের কোনো হিসাব নেই এই দুইজনের মধ্যে লক্ষনীয় বিষয় হলো তাদের সঞ্চয়ের সঠিক পরিকল্পনা নেই যার কারনে একজন সঞ্চয় করতে করতে জীবন শেষ করে দিচ্ছে আরেকজন খরচ করতে করতে জীবন শেষ করে দিচ্ছে আপনি যদি একটা খরচের লিস্ট অনুসারে খরচ করেন তাহলে দেখবেন টাকা জমাতেও পারছেন আবার পছন্দমতো জায়গায় খরচও করতে পারছেন। এতে করে আপনি একদিকে ধনী হতে পারছেন অপরদিকে আপনি আপনার জীবনকে উপভোগের জন্য খরচও করতে পারছেন৷ মনে করেন আপনার ঘুরতে খুব ভালো লাগে এখন যদি আপনার সামর্থ্য থাকা সত্বেও নিজের ইচ্ছে কে মুল্য না দিয়ে টাকাকে অন্য কাজে লাগান তাহলে হয়তো সঞ্চয় হবে কিন্তু আপনি আপনার জীবনকে কখনো উপভোগ করতে পারবেন না। কিন্তু নিজের ইচ্ছেগুলো কে প্রাধান্য দিয়ে যদি টাকা খরচ করেন তাহলে অল্পতেই দেখবেন আপনি খুশি থাকতে পারবেন। আর এই পরিকল্পনাকেই বলা হয় (conscious spending planning) যখন আপনি আপনার কোনো ইচ্ছে পুরনের জন্য খরচ করবেন তখন সেটাকে অপব্যয় মনে হবেনা বরং এটাই মনে হবে যে নিজের জন্য খরচ করেছি এতে আপনার ইচ্ছেও পুরণ হলো টাকাও বাচলো।

৪ঃ- সঞ্চয় করার উপায়ঃ আমরা যে টাকা উপার্জন করি সেটা সবটাই কিন্তু আমাদের না। মাস শেষে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল হাটবাজার সবমিলিয়েই আমাদের উপার্জনের ৫০ % খরচ হয়ে যায় এটা করতেই হবে। তবে খেয়াল রাখবেন সেখান থেকে যেন একটা নির্দিষ্ট পরিমান টাকা সঞ্চয় করতে পারেন। আপনার উপার্জনের ৫০ % আপনার পারিবারিক কাজে খরচ করুন। সেখান থেকে অন্তত ১০% সঞ্চয় করুন এবং ১০% ইনবেষ্ট করুন যাতে করে সেখান থেকে কিছু পরিমান লাভ আসে। বাকি ৩০% আপনার অধিনে রেখে দিন এবং আপনার ইচ্ছে মতো খরচ করুন হতে পারে সেটা মুভি দেখা, ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া এতে করে আপনি সঞ্চয়ও করতে পারলেন এবং আপনার লাইফের ইচ্ছেগুলোও পুরণ করতে পারলেন। তবে আমাদের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ করা যায় আমরা আগে খরচ করি পরে যা থাকে  সঞ্চয় করি কিন্তু এর থেকে স্মার্ট আইডিয়া হলো আপনি আগে নির্দিষ্ট পরিমান অর্থ সঞ্চয় করুন তারপর খরচ করুন। 

মানি ম্যানেজমেন্টের গুরুত্বঃ- সবক্ষেত্রেই আপনি টাকার বিষয়টা লক্ষ করতে পারবেন মনে করেন আপনি একটা জামা কিনবেন সেখানে টাকার দরকার হবে ভালো কিছু খেতে চাইলেও টাকার দরকার বা আপনি একজন ছাত্র সেখানেও আপনার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্যও টাকার প্রয়োজন অর্থাৎ টাকা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই মানি মেনেজমেন্টের গুরুত্ব অনেক যখন আপনি টাকাকে সঠিকভাবে মেনেজ করতে শিখবেন তখন আপনার উপর টাকার চাপ কমবে অর্থাৎ যেকোনো দরকার হলে কারো কাছে গিয়ে ধার চাইতে হবেনা তখন আপনি আপনার নিজের টাকা দিয়ে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন। 

Comments

Popular posts from this blog

লাইফ পার্টনার বাছাই করার সঠিক উপায়