অনলাইনে ইনকামের সঠিক রাস্তা

অনলাইনে ইনকামের সঠিক রাস্তা 

==============================

অনলাইন ইনকামের আমাদের সবার কমবেশি পরিচিত।  যখন আমাদের দেশে কোভিড ১৯ এর প্রাদুর্ভাব বেড়ে যায় তখন অনলাইনের গুরুত্ব কতটুকু তা আমরা বুজে গেছি। আসলে অনলাইন ইনকাম কি?  আজকে অনলাইন ইনকাম নিয়ে সব সমস্যার সমাধান করবো। অনলাইন ইনকাম হল আপনি অফিসে না গিয়ে ঘরে বসেই আপনি আপনার সময় মেধা দিয়ে টাকা উপার্জন করবেন সহজ কথায় এটাই অনলাইন ইনকাম বর্তমানে অনলাইনে ইনকামের হাজার হাজার প্লাটফর্ম রয়েছে আপনি চাইলে সেখান থেকে উপার্জন করতে পারেন কিন্তু কিভাবে কোথায় থেকে উপার্জন করবেন তা নিয়েই আজকে সম্পুর্ন আলোচনা করবো। 


অনলাইনে ইনকামের সবথেকে বড় প্লাটফর্ম হলো ফ্রিল্যান্সিং।  ফ্রিল্যান্সিং বলতে মুক্তপেশা আপনি কার সাথে কাজ করবেন  কি কাজ করবেন। কত টাকা বাজেটে কাজ করবেন সকল কিছুই আপনার অধীনে । ফ্রিল্যান্সিং এর কিছু কিছু বেস্ট কাজ আজকে তুলে ধরবো কোনো কাজেই ছোট নই আপনার যদি অভিজ্ঞতা থাকে যেকোনো কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। 

যে বিষয়গুলো শিখতে পারেন ও বিস্তারিত

===========================

গ্রাফিক্স ডিজাইন

★ভিডিও ইডিটিং 

★কনটেন্ট রাইটিং 

★ওয়েব সাইট ডেভেলপমেন্ট 

★সোসাল মিডিয়া ম্যানেজার

★ প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট 

★ব্লগিং

★  ইউটিউবিং 

★ফটো ইডিটিং 

★ ডাটা এন্ট্রি 

★ব্লগিং 

বিস্তারিত আলোচনা

------------------

গ্রাফিক্স ডিজাইনিংঃ হয়তো আগেও শুনে থাকবেন এই ইউনিটে বিভিন্ন ডিজাইন করা হয় সেটা যেকোনো কিছু হতে পারে এই সেক্টরে অনেক ক্যাটাগরি ও কাজ রয়েছে যেমম ভিজিটিং কার্ড ডিজাইন, লগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, সিরামকস প্লেইট ডিজাইন আমি বা আপনি যেসব পণ্য ক্র‍য় করি বাহির থেকে যেমন সাবাল তেল লোশন বা আমাদের ব্যবহারের কাপড় যেকোনো কিছু উপরে দেখবেন সবকিছুতে ডিজাইন করা আছে আর এই ডিজাইন টা করেছেন একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনের সেক্টরে হাজার হাজার কাজের চাহিদা রয়েছে তাই আপনার যদি ডিজাইনিং করতে ভালো লাগে তাহলে গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন থেকে ইনকাম শুরু করুন।

ভিডিও ইডিটিংঃ- এই কাজের চাহিদা প্রচুর বলা যেতে পারে এটার চাহিদা সারাজীবন থাকবে। যেকোনো অনুষ্ঠান বা কোম্পানির ভিডিও ইডিটিং বা আমরা যেসব নাটক, ছবি বা কার্টুন ভিডিও দেখে থাকি এসব ভিডিও ইডিটিং এর মাধ্যমেই তৈরী করা হয়।একজন ভিডিও এডিটর চাইলে যত ইচ্ছা তত বেশি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।

এই সেক্টরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে চাইলে  আপনিও এই ভিডিও ইডিটিং শিখে অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারেন আশা করি কখনো হতাশ হবেন না এই সেক্টরে।

কনটেন্ট রাইটিংঃ- আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েব পেইজ বা সাইটে এমনি বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত লিখা দেখতে পাই যে লিখাগুলো আমাদের উক্ত বিষয় সম্পর্কে জানতে অহবিত করে। আর এই লিখালিখির কাজগুলো কর থাকেন সাধারণত একজন কনটেন্ট রাইটার আপনি যদি লিখালিখি তে পারদর্শী হন তাহলে অবশ্যই এই সেক্টরে কাজ করতে পারেন এই সেক্টরে আপনার অনলাইন থেকে ইনকামের সুযোগ রয়েছে।

ওয়েবসাইট ডেভেলপমেন্টঃ- সরকারি  বেসরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইট প্রয়োজন হয়। যে কেউ চাইল এই ওয়েবসাইট বানাতে পারেন না। ওয়েবসাইট বানানোর জন্য একজন ওয়েব ডেভলপারের প্রয়োজন হয়। এই কাজের চাহিদা ব্যাপক কারন দিন দিন ওয়েবসাইট বেড়েই চলেছে আর এই কাজের মাধ্যমে অনলাইন থেকে প্রচুর ইনকামের সুযোগ রয়েছে। 

★সোসাল মিডিয়া ম্যানেজারঃ- মনে করেন কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের পেইজ সোসাল মিডিয়ার সাইট রয়েছে হতে পারে সেটা ফেইচবুক ইউটিউব তো সেগুলো দেখাশোনার জন্য কোম্পানিগুলো একজন নির্দিষ্ট সোসাল মিডিয়ায় কাজ করে দক্ষ কাউকে সেই দায়িত্ব দেয় আপনি চাইলে এই কাজের মাধ্যমেও সফলতা খুজতে পারে আজকাল এসব কাজের চাহিদা বেড়েই চলেছে।

প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টঃ-  গুগল ইউটিউব ফেইসবুক এসব বড় বড় কোম্পানিগুলো তৈরী করা হয়েছে প্রোগ্রামিং এর মাধ্যমে। আমরা আমাদের ফোনে যেসকল সফটওয়্যার ইনস্টল করি বা ব্যবহার করি এসব সফটওয়্যার ডেভেলপমেন্ট এর  মাধ্যমে তৈরি করা হয়েছে বলতে গেলে প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট বেস্ট একটা সেক্টর  আর আমরা জানি বর্তমান সময়ে সকল কাজে সফটওয়্যার এর চাহিদা কতটুকু। যেকোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নিজস্ব সফটওয়্যার এর প্রয়োজন হয় আর এই কাজগুলো করে থাকেন একজন সফটওয়্যার ডেভলপার। 

এই কাজ করতে হলে আপনাকে কোডিং বা প্রোগ্রামিং সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।

যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে এই সেক্টরে আপনার সফল হওয়ার চান্স ৯৯%। তাই যদি আপনার এই কাজ ভালো লাগে তাহলে আজকে থেকেই শিখা শুরু করুন। 

ইউটিউবিংঃ-আপনারা সবাই ইউটিউব এর সাথে পরিচিত আর এর মাধ্যমে ইনকাম করা যায় সেটা নতুন করে বলার কিছু নেই। মিলিয়ন মিলিয়ন বা তার থেকেউ বেশি মানষ ইউটিউব কে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। ইউটিউব হল একটা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখানে আপনি যেকোনো কিছু নিয়ে ভিডিও বানাতে পারেন এবং আপনার ভিডিও যত বেশি ভিউ হবে আপনার ইনকাম তত বাড়বে।  বলা যেতে পার এটা পেসিভ ইনকাম যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম আসতে থাকবে এজন্য আপনাকে কোনো৷ এক  নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হতে হবে আপনি যেটা ভালো পারেন সেটা নিয়ে কাজ শুরু করুন আর এখন চাইলে আপনি মোবাইল দিয়েও ইউটিউব থেকে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন।

ফটো ইডিটিংঃ- স্টুডিও তে গিয়ে আমরা যেসব ফটো তুলি সেগুলোও কিন্তু ইডিট করে তারপর আমাদের দেওয়া হয়। একটা ছবি সুন্দর করার জন্য ইডিট করা খুবই গুরুত্বপূর্ণ। 

তাছাড়া আমরা যেসব ছবি গুগল থেকে ডাউনলোড করি সেগুলোও কিন্তু ইডিট করা। 

বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো তে আপনি  ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন বা ইডিট করে দিয়ে ইনকাম করতে পারেন। এই সেক্টরেও কাজের চাহিদা অনেক। 

ডাটা এন্ট্রিঃ- এটা খুবি সহজ একটা কাজ।  ডাটা এন্ট্রি বলতে আপনি বিভিন্ন তথ্য সংগ্রহ করে লিখবেন বা কপি পেস্ট করেও লিখতে পারেন।  মনে করেন কেউ আপনাকে বললো আপনার বাসার সবার নাম বয়স বা ঠিকানা দিয়ে একটা পিডিএফ বানাতে তখন আপনি তথ্য সংগ্রহ করে পিডিএফ বানালেন এই লেখালিখি কপি পেস্ট বা তথ্য সংগ্রহ করে ডাটা রেকর্ড করাই ডাটা এন্ট্রি বর্তমান সময় গার্মেন্টস অফিস আদালত সবখানেই এই কাজের চাহিদা রয়েছে যদি এই কাজের প্রতি আগ্রহী হল তাহলে কাজ শিখে অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারেন।

ব্লগিংঃ ব্লগিং গুগলের একটা সাইট যেখানে আপনি লিখালিখি করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। যেখানে আপনি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে লিখালিখি করবেন সেখানে ভিজিটর আসবে তখন গুগল আপনাকে পেমেন্ট করবে তবে গাইডলাইন গুলো দেখে নিবেন কিভাবে কি করতে হয় কি বিষয়ে লিখবেন।

আপনি কোন কাজ শিখবেন?

কাউকে দেখে বা কারো কাছে জিজ্ঞেস করে কাজ শুরু করবেন না সর্বপ্রথম আপনার কি কাজ করতে ভালো লাগে আপনি কোন৷ কাজটা আপনি করতে পারবেন সেটা নির্বাচন করুন। তারপর কাজ শিখে বিভিন্ন প্লাটফর্মে কাজে লেগে পড়ুন যেমন(freelancer, upwork, fiveer) এছাড়াও অনেক প্লাটফর্ম রয়েছে।

সবশেষে কিছু কথা আমরা সবাই ইনকাম করতে চাই কিন্তু ইনকামের সঠিক রাস্তা বা কি কাজ শিখব তা জানিনা তাই আগে কাজ শিখুন তারপর ইনকাম করার চিন্তা করুন।


Comments

Popular posts from this blog

লাইফ পার্টনার বাছাই করার সঠিক উপায়